×

জাতীয়

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:০২ পিএম

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি প্রমোদতরিতে হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা সামনে এলেও, এটি বড় ধরনের মহামারিতে রূপ নেওয়ার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (১২ মে) স্পেনের মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত বড় আকারে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

তবে ভাইরাসটির দীর্ঘ সুপ্তাবস্থার কারণে আগামী কয়েক সপ্তাহে আরও কিছু আক্রান্ত শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এমভি হন্ডিয়াস জাহাজটি বর্তমানে স্পেন থেকে নেদারল্যান্ডসের রোটারডাম বন্দরের পথে রয়েছে। এর আগে ২ মে থেকে কয়েক দফায় জাহাজটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

এখন পর্যন্ত সাতজনের হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ডাচ নাগরিক, একজন জার্মান নারী এবং আরেকজন নারী দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংক্রমণের আশঙ্কায় নেদারল্যান্ডসের নিজমেগেন শহরের একটি হাসপাতালের ১২ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক রোগীর রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষার সময় স্বাস্থ্যবিধিতে ত্রুটি থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আলাদা রাখা হয়েছে।

এছাড়া ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া কয়েকজন যাত্রীর শরীরেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্যারিসে আক্রান্ত এক নারীর অবস্থা আশঙ্কাজনক এবং তার সংস্পর্শে আসা ২২ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে হান্টাভাইরাস ছড়ায়। তবে দক্ষিণ আমেরিকায় শনাক্ত ‘আন্দিজ’ ধরনের ভাইরাসটি মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্বর, অতিরিক্ত ক্লান্তি, পেশিব্যথা, পেটব্যথা এবং শ্বাসকষ্ট এ রোগের প্রধান উপসর্গ হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও।

বর্তমানে জাহাজটিতে ২৫ জন ক্রু সদস্য ও দুইজন চিকিৎসাকর্মী রয়েছেন। আগামী ১৭ মে রোটারডামে পৌঁছানোর পর পুরো জাহাজ জীবাণুমুক্ত করা হবে। এরপর ক্রু সদস্যদেরও কোয়ারেন্টাইনে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি হন্ডিয়াস। জাহাজটিতে ২৩টি দেশের মোট ১৪৭ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App