×

জাতীয়

মির্জা ফখরুল

ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:০৪ পিএম

ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফারাক্কা চুক্তির তথা গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কিনা সেটি ওই চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারতের ভূমিকার ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন  বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই নির্ভর করবে। সরকার সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখবে, ইনশাআল্লাহ। চলতি বছর মেয়াদ শেষে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতকেই এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি রক্ষা করেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন করা হবে।’

এক সময় দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে বিএনপি সরকার কারো সঙ্গে কোনো চুক্তি করবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘একটি গোষ্ঠীর কয়েকজন নেতা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের যেসব মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছেন, তারা কখনোই এখানে কোনো চক্রান্তকে মাথা তুলে দাঁড়াতে দেবেন না। এ বিষয়ে দেশবাসীকেও সতর্ক থাকতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার, জয়ের আশা

রাষ্ট্রপতির আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার, জয়ের আশা

রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App