×

জাতীয়

রমনার নতুন ডিসি জাহিদুল, ট্রাফিকে মিনা মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৬ পিএম

রমনার নতুন ডিসি জাহিদুল, ট্রাফিকে মিনা মাহমুদ

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জাহিদুল ইসলামকে। এর আগে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার।

শনিবার (১৫ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে।

শেখ জাহিদুল ইসলাম নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।

এছাড়া মিনা মাহমুদ দায়িত্ব পালন করছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনা মাহমুদকে ডিএমপিতে বদলি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App