×

জাতীয়

ফ্যামিলি কার্ড

আর্থিক লেনদেন নিষেধ করলেন তথ্য প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:০৩ পিএম

আর্থিক লেনদেন নিষেধ করলেন তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ডের জন্য কোনো কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে নিষেধ করেছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে টাকা-পয়সা দেবেন না। অনেকে প্রতারণা করে টাকা চাইতে পারে। কিন্তু মনে রাখবেন সরকারি এই কার্ডের জন্য কোথাও কাউকে টাকা দিতে হয় না। উপযুক্ত ব্যক্তিরা ফ্যামেলি কার্ড পাবেন।

শনিবার (১৬ মে) বিকেলে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল দরিদ্র নারীদের হাতে ফ্যামেলি কার্ড পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সেই অঙ্গীকার পূরণ করছেন। বিএনপি জনগণকে দেওয়া কথা রাখে। সেটা আজ আবারও প্রমাণিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠান থেকে দেশের ২০টি জেলায় ফ্যামেলি কার্ড বিতরণ কাজ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৩০ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App