×

জাতীয়

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:০২ পিএম

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

ছবি : সংগৃহীত

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সময় তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল এবং ওই পদে কবি-প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ (সাখাওয়াত টিপু) দায়িত্ব পান।

২০২৪ সালের সেপ্টেম্বরে আফসানা বেগম প্রথমবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পান, যার মেয়াদ ছিল দুই বছর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেই নিয়োগ বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে তখন আলোচনা তৈরি হয়।

বর্তমানে নতুন করে এক বছরের চুক্তিতে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নিয়োগের সময় তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না এবং নির্ধারিত চুক্তির শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App