×

জাতীয়

তথ্যমন্ত্রী

মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:২৭ পিএম

মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন নয়

ছবি : সংগৃহীত

টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং সংবাদপত্রের প্রচারসংখ্যা নিয়ে মনগড়া তথ্যের ওপর নির্ভর করে সরকারি বিজ্ঞাপন বণ্টনের প্রচলিত ধারা থেকে সরে আসার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান ডিজিটাল যুগে কোনো টেলিভিশন কত মানুষ দেখছে বা একটি পত্রিকা কত কপি ছাপছে- এসব তথ্য নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন নয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সঠিক তথ্যের বদলে অনুমাননির্ভর কিংবা অতিরঞ্জিত পরিসংখ্যান ব্যবহার করা হচ্ছে।

তার ভাষায়, সীমিত কিছু নমুনার ওপর ভিত্তি করে পুরো দেশের দর্শকসংখ্যা নির্ধারণ কিংবা যাচাইহীন প্রচারসংখ্যার তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন বণ্টন করা যৌক্তিক নয়। এ ধরনের ব্যবস্থাপনা থেকে তথ্য মন্ত্রণালয় ধীরে ধীরে বেরিয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সুযোগ-সুবিধা বা বরাদ্দে বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে, তবে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও স্বচ্ছ তথ্য-উপাত্তকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, আধুনিক ডিজিটাল টিআরপি ব্যবস্থা এবং সঠিক প্রিন্ট কাউন্টিং পদ্ধতি চালু করা গেলে সেই তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন ও অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টন করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App