×

জাতীয়

হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৪৬৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:২১ পিএম

হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৪৬৪

ছবি: ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ৬৫ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮৯ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৫ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৫ শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, সিলেটের ২ জন এবং চট্টগ্রামের বাসিন্দা ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৪০৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ১৮৭ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬৫ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৯১১ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৫৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ২৩৬ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৮ হাজার ৯৮০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি চিকিৎসার জন্য সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৪৮৬ জন। এরপর যথাক্রমে চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশালে ১২০ জন, রাজশাহী ও খুলনায় ১০০ জন, সিলেটে ৭৩ জন, ময়মনসিংহে ৪৭ জন এবং রংপুরে ১৬ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৮৯ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রামের ৮ জন, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের ৬ জন। তবে এই সময়ে খুলনা, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগে নতুন করে কোন নিশ্চিত হাম রোগী পাওয়া যায়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App