×

জাতীয়

ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্তি রোধে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্তি রোধে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের প্রস্তুত হতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ে বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এ বৈঠকের খবর দিয়ে বলেছে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।’

এ সময় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও নারী সংসদ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল হতে বলেছেন তিনি। পাশাপাশি নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতেও বলেছেন সরকারপ্রধান।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদে সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে নারী সংসদ সদস্যরা তাদের অভিমত ব্যক্ত করেন। ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৭ জন বৈঠকে বক্তব্য দেন।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App