×

জাতীয়

মিড ডে মিল

অনিয়ম রুখতে স্কুলে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:০০ পিএম

অনিয়ম রুখতে স্কুলে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমে অনিয়ম, অব্যবস্থাপনা ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগের পর কঠোর অবস্থানে গেছে সরকার। এ সময় শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এবার মায়েদের সম্পৃক্ত করে বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৮ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন।

সম্প্রতি বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম, ছোট ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং তা রোধে এই জরুরি সভার আয়োজন করে মন্ত্রণালয়। 

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।’

এ সময় মিড ডে মিল কার্যক্রম পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

নির্দেশনায় বলা হয়, ‘অনুমোদিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না। সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক থাকবে।

এ ছাড়া কোনো অবস্থাতেই বিদ্যালয়ে সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না বলে জানান তিনি।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অঙ্গীকারনামা জমা দিতে হবে। একই সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) প্রতি মাসে অন্তত দু’বার আকস্মিকভাবে কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় পর্যায়ে গঠিত গার্ডিয়ান কমিটিতে প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে থাকবেন। এই কমিটি শিক্ষার্থীদের খাদ্যের মান, নিরাপত্তা ও সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে। 

সভায় মিড ডে মিল কার্যক্রমে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App