×

জাতীয়

মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয়: রফিকুন নবী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪০ এএম

মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয়: রফিকুন নবী

ছবি : ভোরের কাগজ

দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনায় ভাঙচুরের ঘটনাকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করে, ওইসব ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী (রনবী)। তবে এসব করে মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয় বলেও বিশ্বাস এই বরেণ্য শিল্পীর।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বজলুর রহমান স্মৃতি পদক ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুন নবী বলেন, মেহেরপুরসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকায়ও ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুর হয়েছে। এসব আবার তৈরি করা সম্ভব, কিন্তু যে কারণে ভাঙা হচ্ছে, সেটিই উদ্বেগের বিষয়।

আরো পড়ুন : ইউনূস-নূরজাহানের বিচার দাবিতে মানববন্ধন

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ইচ্ছা থেকেই এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। তবে মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয়। নতুন প্রজন্ম এখনো এসব বিষয়ে সোচ্চার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এখন সময়ের বড় দায়িত্ব।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব রয়েছে।

অনুষ্ঠানে ‘মীর আশরাফুল হক রিসার্চ ফান্ড’ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরকে এক কোটি টাকার অনুদান দেওয়া হয়। এই তহবিল থেকে গণহত্যা, মুক্তিযুদ্ধ ও শান্তিবিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মবিনুল হক আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।

মুক্তিযুদ্ধভিত্তিক সাংবাদিকতায় অবদানের জন্য ‘বজলুর রহমান স্মৃতি পদক ২০২৫’ পান ডেইলি স্টারের প্রতিবেদক আহমাদ ইশতিয়াক, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ রেজা এবং একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App