×

জাতীয়

পশুবাহী গাড়ি হাটে ভেড়াতে জবরদস্তি করলেই শাস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০৩ পিএম

পশুবাহী গাড়ি হাটে ভেড়াতে জবরদস্তি করলেই শাস্তি

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন এলাকায় কুরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে, জোরপূর্বক পশুবাহী যানবাহন হাটে ভেড়ানোর জন্য জোরজবরদস্তি বা টানাটানি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া পরিবহনের নিরাপত্তা, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, যানজট নিয়ন্ত্রণ ও হাটের শৃঙ্খলা বজায় রাখতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। এছাড়া রাস্তায় পশুবাহী গাড়ি আটকে জোরপূর্বক হাটে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জাল টাকা শনাক্তে ডিএমপির পক্ষ থেকে পশুর হাটগুলোতে বিশেষ মেশিন স্থাপন করা হবে। একইসঙ্গে ঈদের আগে ও পরে সড়কে খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, ট্যানার্স অ্যাসোসিয়েশন, লবণ ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন পশুর হাটের ইজারাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ঈদকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App