×

জাতীয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:১০ পিএম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষকে ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

মঙ্গলবার (১৯ মে) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র দেশের বিভিন্ন জেলার একাধিক ব্যক্তিকে অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত করে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ দিয়ে হয়রানিসহ জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি দিচ্ছে।

এ ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘আইন নিয়ন্ত্রণ বিভাগ’ ও ‘ক্রাইম ইউনিট সেল’’ নামে কোনো বিভাগ, শাখা কিংবা সেল নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় না। এ বিষয়ে এরই মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতারকচক্রের এ ধরনের কার্যকলাপে বিভ্রান্ত ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App