×

জাতীয়

‘পাশ না হওয়া অধ্যাদেশগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

‘পাশ না হওয়া অধ্যাদেশগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে’

ছবি : সংগৃহীত

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে যেসব অধ্যাদেশ পাস হয়নি সেগুলো এখন আবার পুনর্বিবেচনা বা রিভিউ করার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ মনি বলেন, বৈঠকে আসন্ন বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ৯১টি বিলের মাধ্যমে মোট ১১৭টি অধ্যাদেশ পাস বা আইনে পরিণত হয়েছে। আর পাস না হওয়া বা বাতিল হওয়া অধ্যাদেশের সংখ্যা ১৬টি।

নুরুল ইসলাম মনি আরও জানান, আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেম–সংক্রান্ত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, যেমন তেলের সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি বিদ্যুৎ সমস্যাও সরকার ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টায় সমাধান করা সম্ভব হবে।

সরকারের চিফ হুইপ বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App