×

জাতীয়

হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:১৪ এএম

হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে আজ বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন।

এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকায় জনসংযোগ করেন ডা. শফিকুর রহমান। এশার নামাজের আগপর্যন্ত তালতলা তাসফির মসজিদসংলগ্ন এলাকায় তিনি জনসংযোগ চালান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি  ডা. ফখরুদ্দিন মানিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, মহানগর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরীসহ স্থানীয় ওয়ার্ডের দায়িত্বশীল শ্রমিক নেতা, যুবনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App