×

জাতীয়

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:১৫ পিএম

‘পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার’

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপি সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারাজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয় তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।’

ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপদজনক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর সঙ্গে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আসবে যা নিয়ন্ত্রণ করা যায় না। বাসস্থানের জন্য অন্যান্য অবকাঠামো নির্মাণ হচ্ছে, গাছপালা কাটা যাচ্ছে। ফসলি জমি থাকছে না। যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে, সেখানে অনেকে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নেবে।’

তারেক রহমান বলেন, ‘গরিব দেশ আমরা, সম্পদ কম। সম্পদকে রক্ষা করতে পারলে উন্নত দেশে উন্নীত করতে পারব। প্রকৃতিকে ঠিক রাখতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর, নতুন বেতন সেপ্টেম্বরেই

পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর, নতুন বেতন সেপ্টেম্বরেই

দুর্গম এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ: ববি হাজ্জাজ

দুর্গম এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ: ববি হাজ্জাজ

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

প্রতিমন্ত্রী শাহে আলম সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App