×

জাতীয়

সাত মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:২৫ পিএম

 সাত মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

ছবি: ফাইল ফটো

দীর্ঘ সাত মাস জেনারেল ওভারহোলিং শেষে বিদ্যুৎ উৎপদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট।

বুধবার (২০ মে) বিকেল ৫টা ৪৬ মিনিটে ৩য় ইউনিটটি চালুর পর ওই ইউনিট থেকে ২০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তবে ক্রমান্বয়ে বিদ্যুতের উৎপাদন বাড়বে বলেও তিনি জানান।

প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ইউনিটটি বন্ধ ছিল। এ সময় ওভারহোলিংয়ের কাজ শেষ করা হয়। বর্তমানে চালু হওয়া তৃতীয় ইউনিটসহ প্রথম ইউনিট থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৭০ মেগাওয়াট। এরমধ্যে প্রথম ইউনিটে ৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীকালের মধ্যে প্রথম ও তৃতীয় এই দুই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে তিনি তিনি আশা করছেন।

এদিকে, ৬ বছর ধরে বিকল হয়ে থাকা ২ নম্বর ইউনিটটি এখনও চালু করা সম্ভব হয়নি। ২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতের অভাবে সেটি অচলাবস্থায় পড়ে রয়েছে। 

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিট রয়েছে। ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, পিডিবি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে ২ নম্বর ইউনিটটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ওই ইউনিটটি মেরামত করে সচল করতে ২০০ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

উল্লেখ্য, প্রতিটি ইউনিট চালাতে দুইটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প প্রয়োজন। ২০২২ সাল থেকে ৩ নম্বর ইউনিটের দুইটি পাম্পের একটি বিকল। ঝুঁকি নিয়েই একটি পাম্প দিয়ে উৎপাদন চালানো হচ্ছিল, যার কারণে মাঝেমধ্যেই ইউনিটটি বন্ধ হয়ে যেতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক শিক্ষায় আখাউড়ার সেরা রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষায় আখাউড়ার সেরা রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে

ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে

‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের দরজা এখনো বন্ধ হয়নি’

‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের দরজা এখনো বন্ধ হয়নি’

নবজাতকের মৃত্যু ঘিরে রাতভর উত্তেজনা, মুচলেকায় মরদেহ নিলেন মা

নবজাতকের মৃত্যু ঘিরে রাতভর উত্তেজনা, মুচলেকায় মরদেহ নিলেন মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App