×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:৫১ পিএম

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ মন্ত্রীর সাথে স্বাক্ষাত করতে গেলে তিনি এ কথা জানান।

স্বাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম প্রমুখ।

কমিশনের সসদস্যরা স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এর সাথে স্বাক্ষাত করে কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় কমিশনের সদস্যরা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়েছিল, তার অনেক বিষয়ই এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানান কমিশনের সদস্যরা। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য পেশাজীবীদের মতামত ও পরামর্শও প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে কমিশনের সদস্যদের বলেন, সরকার পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।

অর্ন্তবর্তী সরকারের সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয় এবং তারা তখন স্বাস্থ্য খাত সংস্কারের বিষয়ে সরকারের নিকট সুপারিশ জমা দিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিবন্ধন ফেরত পেল অনলাইন পোর্টাল ‘বাংলা এডিশন’

নিবন্ধন ফেরত পেল অনলাইন পোর্টাল ‘বাংলা এডিশন’

জুনিয়র বৃত্তি পরীক্ষা কবে? জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষা কবে? জানা গেল

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App