×

জাতীয়

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কী বলছে আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কী বলছে আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

অসহনীয় ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, এতে বেড়েছে মানুষের দুর্ভোগ। কবে মিলবে স্বস্তি- এমন প্রশ্ন এখন সবার মুখে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টিপাত না হলে তাপমাত্রা ও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এখন বর্ষার আগমুহূর্ত চলছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ফলে বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয় এবং গরমের তীব্রতাও বেশি লাগে।

তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করায় বাতাসে আর্দ্রতা বাড়ছে। এর প্রভাবে ঘাম বেশি হচ্ছে এবং অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

গরম কমবে কবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের অনুভূতি থেকেই যাবে। সাময়িক বৃষ্টি হলেও কিছুক্ষণ পর আবার আগের মতো গরম অনুভূত হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App