×

জাতীয়

গুমের শিকার পরিবারগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

গুমের শিকার পরিবারগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি

ছবি: সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ, আইনি সহায়তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী, আইনজীবী, রাজনীতিক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ‘ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, সংসদ সদস্য আখতার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, গুম থেকে ফিরে আসা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীসহ মানবাধিকারকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, গুমের শিকার পরিবারগুলো আজও চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে জীবনযাপন করছে। আইনি স্বীকৃতি না থাকায় অনেক পরিবার ব্যাংক হিসাব পরিচালনা, সম্পত্তি সংক্রান্ত কাজ বা আর্থিক সহায়তা পেতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। সরকার চাইলেই এসব পরিবারের জন্য ক্ষতিপূরণ ও ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে পারে।

সংসদ সদস্য আখতার হোসেন বলেন, গুম বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের একটি অধ্যায়। তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামো ও বিচারব্যবস্থার সংস্কার না হলে ভবিষ্যতে আবারও গুম ও দমন-পীড়নের সংস্কৃতি ফিরে আসতে পারে।

তিনি মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর ও স্বচ্ছ আইন প্রণয়নের দাবি জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন না হলে দেশে আবারও ভয় ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসবে। তিনি অভিযোগ করেন, গুমের ভয়াবহতাকে অস্বীকার করে পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। একইসঙ্গে তিনি গুম প্রতিরোধে কার্যকর আইন ও নিরপেক্ষ তদন্ত ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গুম থেকে ফিরে আসা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী বলেন, বিচারহীনতার কারণে দেশে এখনো গুমের আতঙ্ক কাটেনি। গুমের শিকার পরিবারগুলো মামলা করতে গিয়েও হয়রানি ও হুমকির মুখে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর মৃত্যু, সেই কনিকার পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী

গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর মৃত্যু, সেই কনিকার পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী

চূড়ান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর

প্রেস সচিব চূড়ান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর

রাজাপুর মহিলা দলের সভাপতি মাহমুদা, সম্পাদক রিক্তা

রাজাপুর মহিলা দলের সভাপতি মাহমুদা, সম্পাদক রিক্তা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App