×

জাতীয়

ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৫১ পিএম

ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির বাকি দিনগুলোতে বিশেষ সময়সূচিতে ট্রেন চলবে।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল আরও জানায়, এ সময় ট্রেন চলাচলের বিরতি (হেডওয়ে) থাকবে ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং সাতটি ট্রেন সেট ব্যবহার করা হবে। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

এ সময় সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা যাবে। পাশাপাশি এমআরটি ও র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে।

তবে শুক্রবারে এই সময়সূচি আলাদা হবে। ওই দিন উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, শুধু ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App