×

জাতীয়

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:০২ পিএম

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

ছবি: সংগৃহীত

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন- ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা সেখানে গেছেন, তাদের পুশব্যাক করা হবে। দায়িত্ব নেওয়ার পর এবং সর্বশেষ গতকালও তিনি একই বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী? -এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনি যা মনে করছেন, বিষয়টি ঠিক তার উল্টো। কারণ এটি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন-কানুনসংক্রান্ত ব্যাপার।’

তিনি বলেন, ‘ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) রয়েছে। এছাড়া আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) নামে আরেকটি আইন রয়েছে। নাগরিকত্ব নির্ধারণ বা তাদের নাগরিকদের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নেবে, সেটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয় ‘

মন্ত্রী আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বা তাদের রাজনৈতিক নীতির অংশ হিসেবে তারা কী করবে, সেটি তাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য থাকার কথা নয়। আমাদের সীমান্তে বিজিবি মোতায়েন রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে আছি। আর পুশব্যাক বা পুশইনের বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো আমার নজরে নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App