×

জাতীয়

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১৪ এএম

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

ছবি : সংগৃহীত

ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে, ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের সময়টাতেও গরম খুব বেশি স্বস্তি দেবে না। কোথাও কোথাও থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

নেওয়াজ কবির আরো বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে ও রাজধানী ঢাকায় বৃষ্টি সম্ভাবনা খুবই কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App