×

জাতীয়

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:৫৫ পিএম

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে।

স্টেশন ম্যানেজার জানান, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সর্বনিম্ন শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কবির হোসেন বলেন, প্রতিদিন প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। স্ট্যান্ডিং টিকিটসহ মোট প্রায় ৭০ হাজার টিকিট যাত্রীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App