×

জাতীয়

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:০১ পিএম

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় অপহরণ, নির্যাতন ও মানবেতর জীবনের শিকার ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে তাদের দেশে ফেরানো হয়।

সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহযোগিতায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে লিবিয়ায় অবস্থানকালে অনেকে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

জনসচেতনতা তৈরির লক্ষ্যে তাদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিতদের প্রত্যেককে ভ্রমণ খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার অধ্যায়

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার অধ্যায়

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমণি!

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমণি!

মেসিকে নিয়ে পুরোনো দুঃস্বপ্ন শুনালেন স্পেন কোচ

১৫ মিনিটেই ৪ গোল মেসিকে নিয়ে পুরোনো দুঃস্বপ্ন শুনালেন স্পেন কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App