×

জাতীয়

পাওনা পরিশোধের দাবিতে অবরোধ

দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

পাওনা পরিশোধের দাবিতে অবরোধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চলতি মাসের বেতন ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ায় প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার টিপরদী এলাকায় ‘চৈতি কম্পোজিট লিমিটেড’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মে মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত পরিশোধের দাবি জানান তারা। তবে, মালিকপক্ষ একসঙ্গে সব অর্থ পরিশোধে অপারগতার কথা জানালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশ-৪ এর গোয়েন্দা শাখার পরিদর্শক আনোয়ারুল হক বলেন, দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ তৎপরতায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App