×

জাতীয়

ভারত সীমান্তে হঠাৎ বাংলাদেশিদের ভীড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:২২ পিএম

ভারত সীমান্তে হঠাৎ বাংলাদেশিদের ভীড়

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছেন শতাধিক বাংলাদেশি। বাংলাদেশে ফেরার অনুমতি পেতে বিএসএফ চেকপোস্টের সামনে মালপত্র নিয়ে অপেক্ষায় নারী, শিশু, বৃদ্ধাসহ অনেকে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই হাকিমপুর সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে। সোমবারও একই দৃশ্য দেখা গিয়েছিলো।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের আটকে রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের পর অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই কারণেই অনেকে দ্রুত দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার (২৫ মে) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মালদা ও মুর্শিদাবাদ জেলায় মোট ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদার ইংরেজবাজারের চন্দনপার্কে তৈরি শিবিরে রাখা হয়েছে ৯ জনকে, যাদের মধ্যে ৩ জন নারী ও ৬ জন নাবালক-নাবালিকা। রোববার গাজোল থানার পান্ডুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অন্যদিকে, মুর্শিদাবাদের লালগোলার পদ্মাভবনে তৈরি হোল্ডিং সেন্টারে প্রথমে ৩ জনকে রাখা হয়েছিলো। পরে মঙ্গলবার আরও ১১ বাংলাদেশিকে আটক করে সেখানে পাঠানো হয়।

এদিকে সীমান্তে অপেক্ষমাণ বাংলাদেশিদের দাবি, অভাবের তাড়নায় তারা কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে নিউটাউন, দমদম, ডানকুনিসহ কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। কিন্তু হোল্ডিং সেন্টারের খবর ছড়িয়ে পড়তেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এরই মধ্যে তারা বিএসএফকে নিজেদের অবস্থার কথা জানিয়েছেন। আর তাদের সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বিএসএফ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ

মাহদী আমিন নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App