×

জাতীয়

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

আগামী রোববার (৩১ মে) চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের নিয়ে তাদের এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে এলাকাটি পরিদর্শন করবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে যে হামলা হয়েছে, তার আগেই মন্ত্রীর এই সফর ঠিক হয়েছিলো বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গত রোববার (২৪ মে) রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত একটি যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র আক্রমণ করে সন্ত্রাসী দল। জবাবে পুলিশ ও র‍্যাব পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। তবে, তার আগে সন্ত্রাসীরা ওই এলাকায় নির্মাণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় পুলিশের পাল্টা আক্রমণ ঠেকাতে সন্ত্রাসীরা ওই এলাকার একটি রাস্তা কেটে দেয়।

এর আগে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া প্রাণ হারান। এরপর ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্য অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App