×

জাতীয়

আদ-দ্বীনে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম

আদ-দ্বীনে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (২৭ মে) দুপুরের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ দল হাসপাতালে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যে কক্ষে নবজাতকদের মৃত্যু হয়েছে সেখানে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। কোনো ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল কি না, ছড়ালে সেটি কী ধরনের ছিল এবং কতটা মাত্রায় ছিল তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে সকাল ১১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষে প্রায় এক ঘণ্টা ধরে তারা ফরেনসিক তদন্ত চালায়।

আরো পড়ুন : আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সব ধরনের সম্ভাবনা মাথায় রেখেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

এদিকে, ঘটনাটি তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরও একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ছয় নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আরো পাঁচ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজন নবজাতকের শরীর নীল বর্ণ ধারণ করেছে বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App