×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:০১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ছবি: সংগৃহীত

খামারে ফিরলো ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। আসন্ন ঈদে কোরবানি দেওয়ার জন্য মহিষটি বিক্রি করা হলেও শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে তা ক্রেতার কাছ থেকে ফিরিয়ে আনা হয়েছে। বহুল আলোচিত অ্যালবিনো জাতের এই মহিষটিকে আবারো নারায়ণগঞ্জের খামারেই রাখা হয়েছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান। 

মন্ত্রী জানিয়েছেন, ‘মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।’

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর ধবধবে সাদা লোম এবং মাথার চুলের স্টাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়বের সঙ্গে মিল থাকায় খামারিরা শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এএফপি থেকে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App