×

জাতীয়

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:২৩ পিএম

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

এদিন সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়—সাম্য; ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।

তিনি বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে ত্যাগ করার এক চিরন্তন আহ্বান।

আরো পড়ুন : সেনাসদস্যদের সঙ্গে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি তাঁর বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি তাদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়েও গুরুত্বারোপ করেন।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

বিশ্বকাপের পর ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল, কবে শুরু কোন টুর্নামেন্ট

বিশ্বকাপের পর ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল, কবে শুরু কোন টুর্নামেন্ট

হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

বিশ্বের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্বের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা সভাপতি ইনফান্তিনো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App