×

জাতীয়

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি শেষে চাকরিজীবীরা আরো একদিন বিশ্রাম ভোগ করবেন। এরপর ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ সব খাতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

গত ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। এ উপলক্ষে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করা ছিল। পরবর্তীতে নির্বাহী আদেশে আরো একদিন ছুটি বাড়ানো হলে টানা সাত দিনের ছুটি পান চাকরিজীবীরা।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হয়। ছুটির তালিকা অনুযায়ী, ২৬ ও ২৭ মে আগে থেকে নির্ধারিত ছুটি এবং ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি ছিল। পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন।

আগের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ঈদযাত্রা সহজ করতে ৭ মে মন্ত্রিসভা ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর ২৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে টানা সাত দিনের ছুটি ও নির্দিষ্ট কিছু দিন অফিস খোলা রাখার বিষয়টি নিশ্চিত করে।

আরো পড়ুন : কেউ ফিরছেন ঢাকায়, কেউ আজও বাড়ি যাচ্ছেন

ছুটির আওতার বাইরে ছিলেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন খাতের কর্মীরা। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং জরুরি কাজে নিয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মীরাও ছুটির আওতার বাইরে ছিলেন।

সব মিলিয়ে ঈদের টানা ছুটি শেষে আগামী সোমবার থেকে দেশজুড়ে সরকারি ও বেসরকারি অফিসে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App