×

জাতীয়

বিশাল বাহিনী নিয়ে অভিযানে আটক মাত্র ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:০১ পিএম

বিশাল বাহিনী নিয়ে অভিযানে আটক মাত্র ১৬

ছবি: সংগৃহীত

তিন বাহিনীর সাড়ে তিনশো সদস্যের ফোর্স নিয়ে রাজধানীর জেনেভা ক্যাম্পে চার ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়েছে। র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত এই বিশাল বাহিনীর অভিযানে শেষ পর্যন্ত মাত্র ১৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে পাঁচটা থেকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ক্যাম্পের প্রতিটি প্রবেশপথে কড়াকড়ি আরোপ করে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) ফজলুল করিম জানান, ‘আমরা বিকাল থেকে জেনেভা ক্যাম্পে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ১৬ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক বশির আহমেদ জানান, ‘জেনেভা ক্যাম্পে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‍র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। অভিযানে আমাদের অফিসার ফোর্সসহ ৯০ জন ফোর্স অংশগ্রহণ করেন।’

এদিকে, র‍্যাবের এক কর্মকর্তা জানায়, ‘জেনেভা ক্যাম্পে অভিযানে র‍্যাব-২ এর বিভিন্ন কোম্পানির ৭০ এর অধিক অফিসার ও ফোর্স এই অভিযানে যুক্ত ছিলেন।’

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ‘জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ফোর অফিসার ও ফোর্সসহ ২০০ জন পুলিশ এই অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে ১৬ জনকে আটক করা হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও র‍্যাবের কয়েকজন কর্মকর্তা জানান, ‘ক্যাম্পে আকস্মিক অভিযান হলেও আগে থেকেই তারা খবর পেয়ে যায়। অভিযানে গেলে তাদেরকে পাওয়া না। এভাবে ঘটা করে অভিযান পরিচালনা করলে আসামিকে ধরা যায় না।’

তবে স্থানীয়দের দাবি, যৌথ বাহিনীর এই অভিযান ছিল মূলত ‘লোক দেখানো’। যেভাবে ঢাকঢোল পিটিয়ে অভিযান চালানো হয়েছে, তাতে শীর্ষ মাদককারবারীদের ধরা কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের শুরুতেই ক্যাম্পের প্রবেশমুখে পুলিশ, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক গাড়ি এবং প্রিজন ভ্যান সারিবদ্ধভাবে রাখা হয়। এরপর বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমে দীর্ঘ সময় একটি স্কুলের ভেতর বসে পরিকল্পনা করতে থাকেন। আর এই সুযোগেই ক্যাম্পের মূল মাদক ব্যবসায়ীরা অনায়াসে পালিয়ে যাওয়ার সুযোগ পায়।

তারা আরো জানান, ‘জেনেভা ক্যাম্প, মার্কেট ক্যাম্প থেকে শীর্ষ মাদক কারবারিরা ৬২ বাস নিয়ে সিলেট শাহজালাল মাজার জিয়ারত করতে গেছেন। সঠিক তথ্যের ভিত্তিতে ছাড়া এসব মাদক কারবারিদের কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারবে না। এই প্রথম আমরা দেখলাম, পুলিশের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন অভিযান পরিচালনা করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App