×

জাতীয়

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:১০ পিএম

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে চারটার দিকে এই ব্যানার টানানোর পর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। 

সূত্র জানিয়েছে, ভোরে আলো ফোটার আগেই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মোহাম্মদ নাঈমসহ তিন-চারজন কর্মী এই ব্যানার টানান। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে অলরেডি থানায় তাদের নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটা হয়ত মামলা আকারে যাবে, পুলিশ সরাসরি এটা দেখছে। আর আমি দেখছি জহুরুল হক হলের ওই সময় কারা ডিউটিতে ছিল, তারা কী করছিল- এসব বিষয়ে আমি তথ্য নিচ্ছি।’

ঘটনার বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রোভোস্টের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি সম্পূর্ণ অবগত নন। হলে গিয়ে খবর নিয়ে দেখবেন আসলে বিষয়টি কী ঘটেছে।

প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে (তৎকালীন ইকবাল হল) বসবাস করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App