×

জাতীয়

মির্জা ফখরুল

বিভ্রান্তিকর প্রচারণায় দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

বিভ্রান্তিকর প্রচারণায় দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে

ফাইল ছবি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় নিজ দলের বিষয়ে তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল। মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে আজ সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্র রক্ষা এবং দেশের এই সংকটময় সময়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।  

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল।  

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে গণতন্ত্রপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অন্যান্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App