×

জাতীয়

জাতীয় বাজেট

শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আশা প্রকাশ করেছেন যে, আগামী অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষাখাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। সোমবার বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এই অর্থবছরে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে জিডিপির ২ শতাংশ বরাদ্দ পাচ্ছেন এবং প্রধানমন্ত্রী ভবিষ্যতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘এবার টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আমরা ১৮ হাজার কোটি টাকা পাচ্ছি। যেহেতু বাজেট ঘোষণা হয়নি, আমরা প্রস্তাব পাঠিয়েছি। জিডিপির এই ২ শতাংশের ভিত্তিতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে বাজেট আরও বাড়বে বলে আমরা আশাবাদী,’ যোগ করেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন ঘোষণা করবে। আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বা জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ আদর্শ বলে বিবেচিত হলেও বাংলাদেশ সেই লক্ষ্য থেকে এখনো অনেক দূরে।

বিদায়ী অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১০ হাজার ৬৫৭ কোটি টাকা, যা জিডিপির মাত্র ১.৭৭ শতাংশ। শুধু শিক্ষাখাতে বরাদ্দ ছিল জিডিপির ১.৫৩ শতাংশ। এর আগের বছরগুলোতেও এ হার ছিল ১.৬৯ শতাংশ ও ১.৭৬ শতাংশ।

এবারের বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার শুভঙ্করের ফাঁকি নেই। গতবার আইসিটি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবকিছু মিলিয়ে শিক্ষা ও প্রযুক্তি খাতের বাজেট দেখানো হয়েছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App