×

জাতীয়

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

ছবি : সংগৃহীত

সরকারের ২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন শিক্ষাক্রম পরিকল্পনায় আরও চারটি নতুন বিষয় যুক্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নতুন এ শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’—দুটি বিষয় বাধ্যতামূলক হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (শেখা আনন্দে) বিষয়দুটি। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষায়ও গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে বিদ্যমান কোনো বিষয়ের সঙ্গে ‘বড় অধ্যায়’ যুক্ত হতে পারে।

মন্ত্রী বলেন, ‘আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন ও বাস্তবসম্মতভাবে সংশোধন করে ২০২৭ সালে তা দেয়ার চেষ্টা করছি। আর সম্পূর্ণ পরিবর্তন (টোটাল চেইঞ্জ), যা আমরা আশা করছি, সেটির কাজ ইতিমধ্যে শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা তা দেখতে পাবেন। কারিকুলামটি খুব সুন্দর হচ্ছে এবং এতে চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।’

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। তিনি বলেন, ‘১৬ বছরের সব সমস্যা এক দিনে বা এক বছরে সমাধান সম্ভব নয়। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। শিক্ষাক্রমের একটি অংশে সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। পাশাপাশি আমরা কিছু নতুন বিষয় যুক্ত করছি।’

তৃতীয় ভাষা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘তৃতীয় ভাষার ওপর একটি বড় অধ্যায় বিদ্যমান কাঠামোর ভেতরেই যুক্ত হবে। ফলে মোট চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে এবং একটি নতুন বর্ধিত অধ্যায় যুক্ত হবে। সেগুলোর কোনোটি চতুর্থ শ্রেণি থেকে, কোনোটি ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হবে।’

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App