×

জাতীয়

সেনাপ্রধান

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ছবি : সংগৃহীত

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন একটি স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, ‘জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মোতায়েন ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জনসহ মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

নারী শান্তিরক্ষীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ থেকে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২৯৪ জন নারী সদস্য বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন।

শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্বে শান্তিরক্ষার প্রকৃত চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App