×

জাতীয়

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

ছবি: সংগৃহীত

আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে এখানে একটি শর্ত থাকছে—যারা সময়ের আগে রিটার্ন দেবেন তারা পাবেন বিশেষ করছাড়, আর নির্ধারিত সময়ের পরে জমা দিলে উল্টো জরিমানা দিতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ‘অর্থ আইন, ২০২৬’ উপস্থাপনকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন অর্থ আইন অনুযায়ী, করদাতারা পূর্ববর্তী করবর্ষের রিটার্ন সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দাখিল করতে পারবেন। এর মধ্যে যারা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্রুত রিটার্ন দাখিল করবেন, তারা বিশেষ কর প্রণোদনা বা ছাড় পাবেন। এই ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা করদাতারা রেয়াত হিসেবে পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক সময়ে রিটার্ন দাখিল করলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না, আবার কোনো অতিরিক্ত কর বা জরিমানাও দিতে হবে না।

জরিমানার বিধানটি শুরু হবে মূলত জানুয়ারি মাস থেকে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিলম্বে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা অতিরিক্ত কর বা জরিমানা হিসেবে গুনতে হবে। আর যারা আরও দেরি করে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন, তাদের ক্ষেত্রে জরিমানার হার আরও বাড়বে। এই শেষ প্রান্তিকে রিটার্ন দাখিলের জন্য পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App