×

জাতীয়

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০৫ পিএম

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জানা গেছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রতিমন্ত্রী। সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।

ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের এই হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হলো বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয়ের একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্রিত করে এখানে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয়।

সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থাগুলো মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক সাড়াদান, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতিসংঘের সদস্য দেশ, মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ এবং সংকট-কবলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App