×

জাতীয়

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:২৬ পিএম

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর অন্য যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ উপজেলা সর্বাধিক উন্নয়ন বরাদ্দ পেয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণকালে তিনি এ কথা বলেন।

দিপু বলেন, ‘গত চার মাসে ৪০০ কোটি টাকারও বেশি বরাদ্দ পাওয়া গেছে। শিক্ষা, যোগাযোগ, সবুজায়ন এবং প্রবহমান দুটি নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।’

তিনি বলেন, ‘রূপগঞ্জকে এমনভাবে সাজানো হবে, এর সৌন্দর্য ও উন্নয়ন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয়। স্বপ্নের রূপগঞ্জ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম । সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, মারজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App