×

জাতীয়

আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম

আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ছবি : সংগৃহীত

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত চারদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পরিবার। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।

মেরী মনোয়ার জানান, শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন মুস্তাফা মনোয়ারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন : গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

মেরী মনোয়ার বলেন, ‘তার রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।’

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন।

দেশের সংস্কৃতি অঙ্গনে মুস্তাফা মনোয়ার একটি উজ্জ্বল নাম। কর্মজীবনের শুরুতে তিনি আর্ট কলেজে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে পাপেট শোর পথিকৃৎ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। শিশুদের জন্য তার নির্মিত বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।

সংস্কৃতি ও শিল্পাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’ অর্জন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App