×

জাতীয়

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০১ পিএম

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ জামায়াতের এক সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চেয়েছেন। বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, মাইক্রোওয়েভ ওভেন উনার (আন্দালিভ রহমান পার্থ) কাছে কে চেয়েছে। আমি মনে করি উনি একজন বিজ্ঞ সংসদ সদস্য। আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।

পরে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটা নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই।

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মাননীয় সদস্য (পার্থ) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অব অর্ডারের বিষয় না। দুই নম্বর, একজন সদস্য ((জামায়াত নেতা মজিবুর রহমান) তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি (স্পিকার) রাইটলি বলেছেন যে এটা হাউজে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো। কিন্তু তিনি (পার্থ) এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি-বাড়ি সব নিয়ে আসলেন।

তিনি বলেন, আমি মনে করি উনি (পার্থ) একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দেবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করবো যে আমরা সবাই আগামীতে এগুলোর প্রতি আরও যত্নশীল হবো।’ 

এ বিষয়ে স্পিকার বলেন,  বিরোধী দলের নেতা এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনো বিষয়ে বললে বলেন। এটা সম্পর্কে আর শুনতে চাই না। আরেকটি কথা আমি বলি আপনাদের। যেভাবে আপনি (পার্থ) একজন সদস্যকে অফার করেছেন তাকে (ওভেন) দেবেন। এটাও তার জন্য একটি অসম্মানজনক মনে হতে পারে। উনি নিজের জন্য চাননি। 

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের পর এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য দেওয়ার আগে স্পিকার বিষয়টি নিয়ে রুলিং দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

আলাস্কায় বিমান বিধ্বস্তে নিহত ৮

আলাস্কায় বিমান বিধ্বস্তে নিহত ৮

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ব্যর্থ হলে সরকার টিকবে না

শিবির সভাপতি গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ব্যর্থ হলে সরকার টিকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App