×

জাতীয়

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

আদাবর ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অনীক আর হক। ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। 

পোস্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে। পরে আপিল বিভাগ সেই মামলায় তার জামিন বহাল রাখে।

এরপর হাইকোর্ট বিভাগে আরও দুই মামলায় জামিন পান সৈয়দ সায়েদুল হক সুমন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস

দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App