×

জাতীয়

বাংলাদেশিসহ আটকে পড়া প্রবাসীদের জন্য আমিরাতের সুখবর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:০৬ পিএম

বাংলাদেশিসহ আটকে পড়া প্রবাসীদের জন্য আমিরাতের সুখবর

ফাইল ছবি

আঞ্চলিক অস্থিরতার কারণে ফ্লাইট বাতিলের জেরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে পড়া প্রবাসীদের জন্য আরও একটি বড় সুযোগ এনে দিয়েছে দেশটির সরকার। যারা ওভারস্টে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার জরিমানা থেকে আগেই অব্যাহতি পেয়েছিলেন, তাদের জন্য নতুন করে ৩০ দিনের একটি বিশেষ ‘গ্রেস পিরিয়ড’ বা অতিরিক্ত সময় ঘোষণা করা হয়েছে।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, এই বিশেষ সুবিধা গত ১০ জুন থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুন) আইসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়, যা প্রবাসী বাংলাদেশিসহ লাখো অভিবাসীর জন্য অত্যন্ত স্বস্তির খবর।

কেন এই বিশেষ ছাড়?

চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার জেরে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বহু ফ্লাইট বাতিল ও স্থগিত হয়ে যাওয়ায় হাজার হাজার বিদেশি যাত্রী সময়মতো নিজ দেশে ফিরতে পারেননি। এই অনাকাঙ্ক্ষিত ও অসহায় পরিস্থিতির কথা বিবেচনা করে গত মার্চ মাসে আইসিপি এক বিশেষ আদেশে ওই সময়ে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া ব্যক্তিদের সব জরিমানা মওকুফ করে দিয়েছিল।

এই সুবিধাভোগীদের মধ্যে ছিলেন মূলত ভিজিট ভিসাধারী, প্রস্থানের অনুমতি (এক্সিট পারমিট) পাওয়া ব্যক্তি এবং যাদের রেসিডেন্সি (আবাসন) ভিসা বাতিল হয়ে যাওয়ার পরও ফ্লাইট না থাকায় দেশ ছাড়তে পারেননি এমন প্রবাসীরা।

নতুন গ্রেস পিরিয়ডে প্রবাসীদের করণীয়

আইসিপি স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসায় সেই বিশেষ ছাড়ের অবস্থার অবসান ঘটেছে। তাই পূর্বের জরিমানা মওকুফ সুবিধা পাওয়া প্রবাসীদের জন্য এখন দুটি পথ খোলা রয়েছে:

১. আমিরাতে থেকে যাওয়া: যারা সংযুক্ত আরব আমিরাতে থেকে যেতে চান, তারা এই এক মাসের (৯ জুলাইয়ের মধ্যে) মধ্যে প্রয়োজনীয় ফি দিয়ে ভিসা বা রেসিডেন্সির মেয়াদ নবায়ন করে নিজেদের অবস্থান পুরোপুরি বৈধ করে নিতে পারবেন।

২. স্বদেশে প্রত্যাবর্তন: আর যারা নিজ দেশে ফিরে যেতে চান, তারা কোনো প্রকার জরিমানা ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় আমিরাত ত্যাগ করতে পারবেন। এ জন্য আলাদা কোনো বিশেষ আবেদন বা আইনি পদক্ষেপের প্রয়োজন হবে না।

কর্তৃপক্ষের কড়া সতর্কতা

আইসিপি সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৯ জুলাইয়ের পর এই বিশেষ গ্রেস পিরিয়ড আর বাড়ানো হবে না এবং ছাড়ের সুবিধাও বাতিল হয়ে যাবে। তাই সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যে কোনো হালনাগাদ তথ্যের জন্য প্রবাসীদের আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত লাখো বাংলাদেশির মধ্যে যারা গত ফেব্রুয়ারি ও মার্চের ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছিলেন, তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো অত্যন্ত জরুরি। অন্যথায়, সময় পার হয়ে গেলে ভবিষ্যতে ভারী জরিমানা, ভিসা জটিলতা এবং আমিরাতে প্রবেশাধিকারে আজীবন নিষেধাজ্ঞার (ব্যান) মতো আইনি গ্যাঁড়াকলে পড়ার আশঙ্কা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বিদ্যালয়েও উৎসব-আমেজে ভোট

প্রাথমিক বিদ্যালয়েও উৎসব-আমেজে ভোট

দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

ঝাড়খণ্ডে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

ঝাড়খণ্ডে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

ফুটবল উন্মাদনায় এবার ‘ব্রাজিল-চুড়ি’

ফুটবল উন্মাদনায় এবার ‘ব্রাজিল-চুড়ি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App