×

জাতীয়

এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকার ৫৬ খাল পুনরুদ্ধার করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:১০ পিএম

ঢাকার ৫৬ খাল পুনরুদ্ধার করা হবে

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মোট ৫৬টি খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে ঢাকা উত্তরের ২৭টি এবং দক্ষিণের ২৯টি খাল রয়েছে।

তিনি জানান, অবৈধ দখলমুক্ত করার পর খালগুলোর সীমানা নির্ধারণ করে দুই পাশে গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর মিরপুর-১২ এলাকার মুসলিম বাজার খালে চলমান ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, ঢাকার খালগুলো সংরক্ষণ করা না গেলে রাজধানী ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। তাই নগরবাসীর স্বার্থে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছোট-বড় সব খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলমান রয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার নগরের অলিগলি ও খালগুলো পরিষ্কার রাখতে উদ্যোগ নিয়েছে। শুধু মুসলিম বাজার খাল থেকেই প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোও পরিষ্কার করা হবে, যাতে বর্ষাকালে জলাবদ্ধতা কমানো সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বলেন, খালগুলো দখল ও আবর্জনামুক্ত না করা গেলে ঢাকাকে বাসযোগ্য রাখা কঠিন হবে। তাই সিটি করপোরেশনের কার্যক্রম চলমান থাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান, খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার পর কেউ যদি খাল বা রাস্তার পাশে ময়লা ফেলে, তাহলে আইন অনুযায়ী জরিমানা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করছে ডিএনসিসি।

তিনি আরও জানান, গত ৫ জুন থেকে মুসলিম বাজার খাল থেকে এ পর্যন্ত ৪১৬ ট্রাক স্লাজ ও ময়লা অপসারণ করা হয়েছে। ধাপে ধাপে ডিএনসিসির আওতাধীন সব খাল পরিষ্কার করা হবে।

প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম বাজার খালটি ময়লা-আবর্জনায় ভরাট ছিল। খাল পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি ডেঙ্গুমুক্ত নগর গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নগরের অলিগলি, খাল ও বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক খালসংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত

ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পররাষ্ট্রমন্ত্রী-মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী-মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App