×

জাতীয়

সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে পল্টনে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে পল্টনে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে রাজধানীর পল্টন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পল্টনের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জনসচেতনতা ও পরিবেশ সংরক্ষণে এই উদ্যোগ স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App