×

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী-মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রী-মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প‌রে মা‌র্কিন দূত সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে ফুটবল বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার কথা ব‌লেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ব‌লেন, ‘গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।’

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরো যোগ করে বলেন, ‘দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।’

প্রধানমন্ত্রীর সফ‌রের আগে হঠাৎ মা‌র্কিন রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দেখা করার বিষয়‌টি ভিন্নভা‌বে দেখা হ‌চ্ছে। ধারণা করা হ‌চ্ছে, হয়‌তো কো‌নো গুরুত্বপূর্ণ বার্তা দি‌তেই রাষ্ট্রদূত ছু‌টে এ‌সে‌ছেন পররাষ্ট্রমন্ত্রীর দপ্ত‌রে। ত‌বে এ‌টি‌কে নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হি‌সে‌বে দেখ‌ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির।

মা‌র্কিন দূ‌তের সাক্ষাৎ নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App