×

জাতীয়

পাউবো

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

ছবি : সংগৃহীত

আগামী কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে ওইসব এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২১ জুন) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, আগামী ১০ দিন দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সামগ্রিকভাবে ভারী  বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এর ফলে আগামী ৭ দিনে উত্তরাঞ্চলীয় রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় ডুলাই-কংস ও সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের নদীসমূহ আগামী সাত দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারত আবহাওয়া অধিদফতর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের প্রেক্ষিতে, ২১ থেকে ২৮ জুন অথবা সন্নিহিত সময়ে বাংলাদেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে সামগ্রিকভাবে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই জায়গাগুলোতে বিগত সাত দিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং আগামী ১০ দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সামগ্রিকভাবে ভারি বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এসময়ে স্থানভেদে সর্বোচ্চ সর্বমোট ৩৫০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। 

ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকা: গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আগামী ১০ দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা অববাহিকা: গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ৮ দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী ২ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৮ দিন বৃদ্ধি পেতে পারে

সুরমা-কুশিয়ারা অববাহিকা: গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৭ দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে। এ সময়ে উক্ত নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রংপুর বিভাগ: গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ০৭ দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে। এ সময়ে উক্ত নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলীয় নদী অববাহিকা: গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও ভুগাই নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ৭ দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে। এ সময়ে ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীসমূহ নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নদী অববাহিকা: গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহরী ও হালদা নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, সেলোনিয়া ও গোমতী নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ০৭ দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

এমপিপুত্র যুবদল নেতা আটক

এমপিপুত্র যুবদল নেতা আটক

পশ্চিমবঙ্গের পরিবর্তনশীল রাজনীতি ও বাংলাদেশের মূল্যায়ন

পশ্চিমবঙ্গের পরিবর্তনশীল রাজনীতি ও বাংলাদেশের মূল্যায়ন

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার: মান্না

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার: মান্না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App