×

জাতীয়

অবশেষে হরমুজ পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৪৪ এএম

অবশেষে হরমুজ পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

ছবি : সংগৃহীত

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। মঙ্গলবার (২৩ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়। প্রায় ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর ইরানি কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এটি নিরাপদে অতিক্রম করতে সক্ষম হয়। এতে জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টায় দেখা যায় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। তখন জাহাজটির গতি ছিল প্রায় ৭ নটিক্যাল মাইল।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টা ১২ মিনিটে তারা হরমুজ প্রণালি পার হন। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা সবাই খুশি। যেন দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পেলাম। বিকেল ৪টার দিকে আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানায়, জাহাজটি ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রমের সময় নৌপরিবহন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এবং বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরো পড়ুন : কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিরাপদ না হলেও সীমিত আকারে ইরানের অনুমতিতে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার ফলেই ‘বাংলার জয়যাত্রা’ এই পথ অতিক্রম করতে পেরেছে।

জাহাজটি চলতি বছরের ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই ইরানে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি পারস্য উপসাগরে আটকে পড়ে।

কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে অন্তত তিনবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেও সফল হয়নি জাহাজটি। দীর্ঘ ১১৪ দিনের অনিশ্চয়তার পর অবশেষে এই বাধা অতিক্রম করতে সক্ষম হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

ফায়ার সার্ভিস ডিজি সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App