যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের সফলতা প্রত্যাশা শামা ওবায়েদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি।
মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার সফলতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, এ সংলাপ অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
